• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মিলিশিয়াদের হামলায় কঙ্গোতে ২৫ বেসামরিক নিহত

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের একটি গ্রামে এক হামলায় ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। শনিবার ইতুরির বুনিয়া শহর থেকে ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমে গালায়ি গ্রামে হামলার ঘটনাটি ঘটে বলে সরকারি এক মুখপাত্র নিশ্চিত করেছেন। জাতিসংঘের এক নথিও হামলার ঘটনাটি নিশ্চিত করেছে বলে রয়টার্স জানিয়েছে। স্থানীয় এক গ্রাম প্রধান ও সুশীল সমাজের এক নেতা গত রোববার জানিয়েছেন, মিলিশিয়া গোষ্ঠী কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো (সিওডিইসিও) এসব হত্যাকান্ড ঘটিয়েছে। কঙ্গোর সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে অনেকগুলো মিলিশিয়া গোষ্ঠী তৎপর রয়েছে, তাদের মধ্যে সিওডিইসিও অন্যতম। স্থানীয় গ্রাম প্রধান বানজালা ড্যানি ও সুশীল সমাজের নেতা ভিতাল টুংগুলো রয়টার্সকে জানান, শনিবার ১০ জনের মৃতদেহ পাওয়ার পর গত রোববার আরও ১৫ জনের মৃতদেহ পাওয়া যায়। রয়টার্স জাতিসংঘের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন দেখেছে, সেখানে এ হামলা ও হত্যাকাÐের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি ইতুরি প্রদেশের গভর্নরের মুখপাত্র জুলেস নগোনগোও হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। উভয়েই ওই হামলার ঘটনায় প্রাথমিকভাবে ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল। “বিচারের মাধ্যমে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে,” বলেছেন নগোনগো। চলতি বছরের শুরু থেকেই সিওডিইসিও তাদের হামলার সংখ্যা বাড়িয়েছে। এতে ইতুরিতে মানবাধিকার পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে বলে জাতিসংঘের যৌথ মানবাধিকার দপ্তর (ইউএনজেএইচআরও) মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে। মার্চে প্রকাশিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রতিবেদনে বলা হয়, কঙ্গোর পূর্বাঞ্চলে অধিকাংশ বেসামরিক হত্যার জন্য দায়ী সিওডিইসিও ও তাদের মিত্র আরেক মিলিশিয়া গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ)।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com