• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪২
সর্বশেষ :
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। ওসি কিবরিয়ার রহস্যজনক নিরবতায় পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের পুনর্বাসন বাড়ছে। ক্ষোভে ফুঁসছে জনগণ। ৫-ই আগস্টে আমেরিকায় পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌।

মিশা সওদাগরকে ‘মারধরের’ ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল!

বিনোদন ডেস্ক / ১১৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫

গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দাবি করা হয়, জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে মারধর করেছে একদল উত্তেজিত জনতা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় মারধরের শিকার হচ্ছেন, আর সেটিকে মিশা সওদাগর বলে প্রচার করা হয়।

 

এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি। যা দেখে অনেক ভক্ত মনে করেন, মারধরের কারণেই মিশা হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

তবে বাস্তবতা হলো, ভিডিওটি ভুয়া। ওই ঘটনার সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের কোনো সম্পর্ক নেই। এটি একটি ভুল ও বিভ্রান্তিকর প্রচারণা মাত্র। অন্যদিকে, হাসপাতালের ছবিটি সত্য হলেও সেটির পেছনের কারণ সম্পূর্ণ ভিন্ন। হাঁটুর পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার করাতে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন মিশা সওদাগর। সেখানেই ছবিটি তোলা হয়েছে।

 

মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি ভালো আছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি- কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

 

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

 

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

 

প্রসঙ্গত, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com