• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

রাফাহ থেকে লোকজন সরিয়ে নিতে নেতানিয়াহুর নির্দেশ

প্রতিনিধি: / ৩৭০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজার রাফাহ শহরে থাকা বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি হামাসকে কীভাবে মোকাবিলা করা যায় সে সম্পর্কে একিটি পরিকল্পনা প্রণয়ন করতে বলেছেন। তবে বেসামরিক লোকজনকে কোথাও সরিয়ে নেওয়া হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত। খবর এএফপির। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, গাজা উপত্যকার ২৩ লাখ অধিকাসীদের মধ্যে অধিকাংশ মানুষই যাওয়ার কোনো জায়গা না পেয়ে রাফাহ শহরে এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এলাকা ছেড়ে আসা এসব লোকের কোনো বাড়ি নেই, তাদের কোনো আশা নেই। এদিকে, গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালের বাইরে ইসরায়েলি স্নাইপারদের গুলিতে চিকিৎসাকর্মীসহ ২১ জন নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১০৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে আর আহত হয়েছে আরও ১৪২ জন। ফিলিস্তিনি ভ‚খন্ডে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রধান আজিথ সাংঘে বলেছেন, গাজা বিশ্বর সবচেয়ে বড় মানবাধিকার সঙ্কটে জর্জরিত। তিনি বলেন, ‘আমরা হাসপাতালগুলোতে দেখেছি লোকজন চিকিৎসার জন্য ও ওষুধের জন্য মরিয়া হয়ে আছে। হাসপাতালগুলোতেও হামলা করা হচ্ছে। কাজ চালিয়ে যাচ্ছে এমন হাসপাতালের সংখ্যা সংখ্যা খুবই কম। গাজায় মাথা গোজার ঠাঁই নেই। এমনকি তাঁবুও পাওয়া যাচ্ছে না।’ গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ২৭ হাজার ৯৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে ৬৭ হাজার ৪৫৯ জন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com