• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬
সর্বশেষ :
স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌। চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। পাইকগাছার চাঁদখালীতে সরকারি ওয়াবদা, খাস জমি, কবর,‌ শ্মশান সবই পুড়ছে ইট ভাটার আগুনে। পরিবেশ অধিদপ্তর পরেছে কাঠের চশমা। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন হাবিবুল ইসলাম হাবিব

নিজস্ব প্রতিনিধি / ৫৫৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আমি এ এলাকায় কাজ করতে চাই। আমার দ্বারা কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হবে না। নির্বাচিত হতে পারলে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

আরো পড়ুন : ধানদিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

 

তিনি আরও বলেন, এর আগেও যখন জনপ্রতিনিধি ছিলাম তখন তালা উপজেলায় শিক্ষকদের জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি এবং এমপিওভুক্ত করেছি। কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান থেকে এক টাকা পর্যন্ত নেইনি। আমি পাটকেলঘাটাকে উপজেলাসহ সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পাটকেলঘাটা কুমিরা মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা কলেজ সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামান। স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মোশাররফ হোসেন ও মোস্তফিজুর রহমান।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সরদার অজিয়ার রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ রইছ উদ্দিন, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, বিশিষ্ট শিক্ষানুরাগী মৃনাল কান্তি রায়, সাবেক কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ সুনাতন দাস প্রমুখ।

 

এসময় তালা উপজেলা কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com