• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরের গাবুরায় কৃষকলীগ নেতাকে কু পি য়ে হ ত্যা

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
গাবুরায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার শ্যামনগরে দীপ ইউনিয়ন গাবুরায় খোলপাটুয়া কাশেম আলী কাগুজি (৫৪) নামে এক ইউনিয়ন কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (০৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে কাশেম আলী কাগুজির মাছের ঘেরের পাশে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

 

নিহত কাশেম আলী কাগুজি গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত নেছার আলী কাগুজির ছেলে ও গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।পরিবারের দাবি, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

 

স্থানীয়রা জানান, স্থানীয় আধিপত্ত, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাশেম কাগুজির সাথে ওই এলাকার একটি রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

 

নিহত কাশেম কাগুজির ভাতিজা মিলন কাগুজি তার চাচির বরাত দিয়ে জানান, গতকাল রাতে তাঁর চাচা কাশেম কাগুজি ও চাচি মাছের ঘের পাহারা দেয়ার জন্য ঘেরে ছিলেন। এক পর্যায়ে রাত বারোটার দিকে ঘেরে শুয়ে থাকা অবস্থায় দেশি অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। পরে তার চাচীকে ঘেরের বাসায় বেঁধে রেখে চাচা কাশেম কাগুজিকে পাশের ঘেরের রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করে।

 

মিলন আরো জানান, তার চাচার সাথে স্থানীয় লোকমান গাজী, শোকর আলী ও আবু মুসা গং দের স্থানীয় আধিপত্ত, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল বলে দাবি করেন তিনি। এর আগেও তার (চাচা কাশেম কাগুজির) ওপরে হামলা হয় বলে জানান।স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আধিপত্ত, মাছের ঘের ও রাজনৈতিক শত্রুতাসহ বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম কাগুজি ও লোকমান গং দের মধ্যে বিরোধ ছিল। তারই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, দ্বীপ ইউনিয়ন গাবুরায় মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষর হামলায় কাশেম আলী কাগুজি নামে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সেখান থেকে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মামলা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com