• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে অবৈধভাবে বালি উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
শ্যামনগরে অবৈধভাবে বালি উত্তোলন

শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ডুমুরিয়া হরিসখালি থেকে পাশ্বেমারী পর্যন্ত মোট কয়েক কিলোমিটার ইটের তৈরি রাস্তার কাজ ১০নং সোরার খাল থেকে ঠিকাদার আব্দুল হাকিম কাদা ও বালু দিয়ে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে উঠিয়ে রাস্তায় দেওয়া হচ্ছে।

 

এলাকাবাসীর অভিযোগ আমরা দ্বীপ ইউনিয়ন গাবুরাতে বাস করি চারপাশে আমাদের নদী পাশে সুন্দরবন,এভাবে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন করলে ভবিষ্যতে আমাদের ইউনিয়ন পানিতে তলিয়ে যাবে এবং পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ,এ বিষয়ে ঠিকাদার আব্দুল হাকিম এর সাথে তার ব্যবহৃত মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে বালু উঠাচ্ছি। নিউজ করার দরকার নেই আমি আগামীকাল আসছি।

 

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার সঞ্জীব দাস এর মুঠোফোন কল দিয়ে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর মুটো ফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি আমি খোজ খবর নিয়ে ব্যবস্থা নিব।

 

এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি শ্যামনগরে একটি মিটিং এ আছি ফিরে যেয়ে বিষয়টি দেখব।

 

এ বিষয়ে গাবুরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নন্দলাল এর মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ১০নং সোরার খাল থেকে অবৈধভাবে বালু উঠছে আমি এ সম্পর্কে কিছু জানি না। আপনাকে ম্যানেজ করে ঠিকাদার বালি উত্তোলন করছে এমন প্রশ্নে ঠিকাদারের কথাটি সত্য নয়। আপনারা বলছেন তাই জেনেছি আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি বিষয়টি দেখার জন্য।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com