• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৭০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে রোববার উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে বেলা সাড়ে ১০টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মুল্যায়নসহ থানা থেকে লুটকৃত অস্ত্র উদ্ধারের বিষয়গুলো গুরুত্ব পায়। সভায় উপস্থিত ব্যক্তিগন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দাবি করে মাদক ইভটিজিং বন্ধসহ স্থানীয় প্রতিবেশ পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান সাম্প্রতিক সময়ে রীতিমত সরকারি জায়গা দখলের প্রতিযোগীতা শুরু হয়েছে। তবে সকলের জ্ঞাত থাকা বাঞ্চনীয় যে সরকারি জায়গা দখল করে কেউ পার পাবে না। এছাড়া এলাকার শান্তিপুর্ন পরিবেশ অস্থির না করার বিষয়ে তিনি জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের ভুমিকা রাখার আহবান জানান।
একইভাবে যেকোন গুজব প্রতিরোধে পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পাশাপাশি সুন্দরবনে দস্যু তৎপরতার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়ার পরামর্শ দেন। এছাড়া নওয়াবেঁকী বাজারে অবৈধ দখলদারদের অপতৎপরতা সম্পর্কে সচেষ্ট থাকার অনুরোধ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পাউখালী ক্যাম্পের ক্যাপ্টেন রাশেদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, ইউএইচএফপিও ডাঃ জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, জাফরুল আলম বাবু, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, হারুন-অর রশিদ, সিরাজুল ইসলাম পল্টুসহ বিজিবি, নৌ-পুলিশ বন বিভাগ প্রতিনিধি প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com