• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে কুরবানীর পশুর চামড়া সংরক্ষনে সরকারিভাবে করা হবে লবণ সরবরাহ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ জুন, ২০২৫
ছবি সংগ্রহ

শ্যামনগরে কোরবানির পশুর চামড়া সংরক্ষনে এবার সরকারিভাবে লবন সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।

 

কোরবানির পরপরই চামড়াগুলো সংরক্ষনেও দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বিষয়টি ইতিমধ্যে চামড়া সংরক্ষনের সাথে জড়িতদের অবহিত করেছেন।

 

এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সুত্রে জানিয়েছে উপজেলার ৯৫টি মাদ্রাসাকে চামড়া সংরক্ষনে প্রয়োজনীয় সহায়তার কথা জানানো হয়েছে। সরকারিভাবে লবন সরবরাহ করা হবে-উল্লেখ করে তারা আরও জানায় কোনভাবেই চামড়া নষ্ট হতে দেয়া যাবে না। পর্যাপ্ত লবন দিয়ে কয়েকদিন ধরে চামড়া প্রক্রিয়াজাতকরণে সবাইকে পরামর্শ দেয়া হয়েছে।

 

অন্যদিকে বিভিন্ন মাধ্যমে তথ্য মিলেছে এবারের কোরবানি ঈদে শ্যামনগরে প্রায় আট হাজারের বেশী পশু কোরবানি হতে পারে। সঠিক দাম নিশ্চিত করতে সরকারিভাবে লবন সরবরাহের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।

 

হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মওছুফ সিদ্দিকী জানান আগে লবন ছাড়া চামড়া সংরক্ষনে নায্য দাম বঞ্চিত থাকতো মাদ্রাসাগুলো। চামড়া সংরক্ষনে সরকারিভাবে সহায়তার ঘোষনায় অনেকগুলো মাদ্রাসা এবার চামড়া সংরক্ষনের উদ্যোগী হয়েছে।

 

বংশীপুর শাহী মসিজদের চামড়া সংরক্ষন কমিটির সদস্য আজিজুর রহমান জানান তাদের প্রায় ৩০ মন লবনের চাহিদা রয়েছে। এছাড়া হরিনগর ও শ্রীফলকাঠির দু’টি মাদ্রাসাও পর্যাপ্ত চামড়া সংরক্ষন করবে। সরকারি উদ্যোগে লবন সরবরাহের কথা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরে সকলে খুবই খুশি হয়েছে। এর ফলে এবার চামড়ার নায্য দাম নিশ্চিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান চামড়া দেশীয় অর্থনীতির গুরুত্বপুর্ন অংশ। কোনভাবে চামড়া নষ্ট হতে দেয়া যাবে না বলেই সরকারি উদ্যোগে চাহিদামত লবন সরবরাহ করা হবে। শ্যামনগরের জন্য এবার প্রায় ১০ মেঃ টন লবন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান। একইভাবে চামড়ার পাচাররোধে সব পক্ষকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com