• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে গ্রামবাসীর অভিযোগে বালু উত্তোলন বন্ধ করলো প্রশাসন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
বালু উত্তোলন

সাতক্ষীরা শ্যামনগর নুরনগর হাবিবপুর শিয়া মসজিদ সংলগ্ন রামচন্দ্রপুর এলাকার জনবসতি ও মিষ্টি পানির খালে বালু উত্তোলনের ড্রেজার মেশিন দিয়ে ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় গ্রামবাসীর অভিযোগের পরি প্রেক্ষিতে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হল অবৈধভাবে বালু উত্তোলন।

 

 

স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সামাদ বলেন, রামচন্দ্রপুর সরকারি খালের দু- পাশে স্থানীয়দের বসবাস, এছাড়া ঐ খালের পানি দিয়ে ঐ এলাকার কৃষি জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়, বালু উত্তোলন করলে খালের পাড় ভেঙ্গে বসতবাড়ি ও পরিবেশের ক্ষতির সম্ভাবনা থাকবে। পরিবেশগত কারনে এলাকাবাসী জনৈক তুহিন ঠিকাদারকে বার বার অনুরোধ করেও বিফল হলে প্রশাসনের হস্তক্ষেপ নিতে বাধ্য হন এলাকাবাসী।

 

খালপাড়ের বসবাস কারী আকলিমা খাতুন ও নুরুন্নাহার বেগম বলেন,তারা দীর্ঘদিন ধরে খালের দুপারে বসবাস করছেন ,জনবসতি এলাকার খাল থেকে বালু উত্তোলন করলে তাদের ঘরবাড়ি ধসে পড়বে।

 

ওই এলাকার কলেজ শিক্ষক রোকনুজ্জামান বলেন, রামচন্দ্রপুর খালের দুপাশে অনেক মানুষের বসবাস ,এখান থেকে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করলে খালের দুই পাড় ভেঙে পড়বে, এতে খালের পাড়ে বসবাসকৃত মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এবং প্রশাসনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করায় ঠিকাদার জনৈক আব্দুর রহিম কে দিয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ তুলে মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছেন।

 

স্থানীয় নুরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, তিনি এ্যাসিল্যান্ডের নির্দেশে বালু উত্তোলন বন্ধ করতে বাধ্য হযেছেন। সংশ্লিপ্ত ঠিকাদার তুহিন হোসেন বলেন, বালু উত্তোলন বন্ধ রয়েছে। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জনবসতি এলাকা থেকে পরিবেশ নষ্ট করে কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com