• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে জোরপূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
জোরপূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন, কানের দুল

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে জোর পূর্বক ছিনিয়ে নিল স্বর্ণের চেইন ও কানের দুল। এ ঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল করা হয়েছে। বাদুড়িয়া গ্রামের আ.স.ম মোসলেহ উদ্দীনের স্ত্রী মুনমুন জাহান ওরফে মুন্নি (৩৪) শ্যামনগর থানায় ৫ জনের অভিযুক্ত করে এজাহার দাখিল করেছেন। মুন্নীর লিখিত অভিযোগে জানান, বাদুড়িয়া গ্রামের আবু সিদ্দিক গাজী, আদম আলী গাজী, মোবারাক হোসেন গাজী, খুকু মনি ও নাছিমা খাতুন সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দলেভারী, গুন্ডা, সন্ত্রাসী, লাঠিয়াল, ভূমিদস্যু, পরসম্পদলোভী, আইন অমান্যকারী, শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী হিংস্র প্রকৃতির একজোটভুক্ত ব্যক্তি মর্মে অভিযোগ করা হয়।

 

বিগত ১০/১২/২০২৪ তারিখে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে তারা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে বে-আইনি জনতাবন্ধে হাতে লোহার রড, শাবল, হাতুড়ি, জিআই পাইপ, বাঁশের লাঠি সহ ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জমি বিরোধে মুন্নি কে বেদহড়ক মারপিট করে রক্তাক্ত করে ফোলা জখম করে । এ সময় মুন্নীর ব্যবহৃত গলার স্বর্ণের চেইন ও স্বর্ণের বাম কানের দুল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে।

 

তার স্বামীর নিজ নামে আটুলিয়া মৌজায় ১২নং খতিয়ানে, সাবেক দাগ নং- ৩৭৪৭, হল দাগ নং ১০৩২০, জমি পরিমান ১১ শতক সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হন। সেখানে পাকা প্রাচীর দিয়ে ভোগ দখল করলেও তারা প্রাচীরের কিছু অংশ ভেঙ্গে দেয়। তাছাড়া বাড়িতে অনাধিকার প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর, লুটপাট ও নগদ টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায়। স্থানীয়রা মুন্নী কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।

 

এ ব্যাপারে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা জানান, এজাহার পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com