• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেছে ‘উত্তরণ’

ডেস্ক / ৩৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতন ও আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ৩ সেপ্টেম্বর, বুধবার জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা ভেন্যুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান ও সহকারী সুপার মাওলানা ফারুক হোসেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা ও শিক্ষার্থীবৃন্দ। বনশ্রী শিক্ষঅ নিকেতন মাধ্যমিক বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রেহানা খাতুন, পলাশী মণ্ডল , শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

বৃক্ষরোপণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম এই মহতী উদ্যোগ নেবার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।

 

অতিথিরা বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য বৃক্ষরোপণের প্রতি উৎসাহ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে।উল্লেখ্য,উত্তরণএর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনী প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশের সুরক্ষা, তাপদাহ কমানো ও কার্বন শোষণে এই প্রকল্পের অধীনে বৃক্ষরোপণ করবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com