• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে প্রধান শিক্ষককে মা র পিট করায় শিক্ষকদের মানববন্ধন 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
প্রধান শিক্ষককে মারপিট করায় মানববন্ধন 

শ্যামনগরে গত রবিবার স্কুল চলাকালীন সময়ে বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ৫/৬জন সন্ত্রাসী প্রবেশ করে প্রধান শিক্ষককে মারপিট ও আসবাবপত্র ভাংচুর করার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মাধ্যমিক শিক্ষকরা মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করেছেন।
শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন,গত রবিবার কিবরিয়া নামের বহিস্কৃত এক স্কুল কর্মচারী কয়েকজন সন্ত্রাসী নিয়ে  বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক আয়ুব আলীকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে ফুলাজখম করে এবং স্কুলের আসবাবপত্র ভাংচুর করে ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ঐ সন্ত্রাসীদেরকে আটক  না করলে আমরা শিক্ষকরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। মানববন্ধনে বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার মীনা হাবীব, উপজেলা বিএনপির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াত ইসলামির আমির শিক্ষক মাওলানা আব্দুর রহমান , প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল হাই,প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,প্রধান শিক্ষক নুরুল হক, প্রধান শিক্ষক আব্দুল করিম ,প্রধান শিক্ষক আজহারুল ইসলাম,প্রধান শিক্ষক নাজমুল  ইসলামসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লার সাথে কথা হলে তিনি বলেন শিক্ষকরা এজাহার দিয়েছেন মামলা হয়েছে শ্যামনগর থানার মামলা নাম্বার ৯ তারিখ ১১ /১১ /২০২৪ আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com