• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে বুড়িগোয়ালিনীতে স্বামীকে জ বা ই করে খু ন করল স্ত্রী

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
জবাই করে খুন

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আবাদ চন্ডিপুর খোসালখালী গ্রামে স্বামীকে হত্যা করল নিজ স্ত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে , নিহত স্বামীর নাম মোহাম্মদ আবু হাসান মালি (৩৫)। সে একই গ্রামের হামিদ মালির ছেলে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতে স্বামী স্ত্রী খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে প্রতিবেশিরা দেখতে পায় স্ত্রী খাদিজা বেগম ঘরে নাই ঘরের দরজা চাবি দিয়ে আটকানো এবং জানালা দিয়ে দেখতে পায় ঘরের মধ্যে রক্ত। পরে প্রতিবেশিরা দেখতে পায় আবু হাসানের গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে ঘরের মেঝেতে।
এ বিষয়ে আবু হাসানের চাচা আনসার মালি জানান আত্নীয় স্বজন ও গ্রামবাসী স্ত্রী খাদিজা বেগমের সন্ধান করতে করতে এক পর্যায়ে এলাকাবাসীর খবর অনুযায়ী খুলনার জিরো পয়েন্ট মুন্সিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বিআরটিসি বাসের ভিতর থেকে তাকে দেখতে পায়, ওই এলাকাবাসী নিহত হাসানের স্ত্রী খাদিজা বেগমকে আটক করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, আমার স্বামীকে রাতে জবাই করে ঘরে তালা দিয়ে বাচ্চাকে নিয়ে পালিয়ে এসেছি।
এ বিষয়ে খবর পেয়ে  বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ ও বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com