• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৪
সর্বশেষ :
স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌। চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। পাইকগাছার চাঁদখালীতে সরকারি ওয়াবদা, খাস জমি, কবর,‌ শ্মশান সবই পুড়ছে ইট ভাটার আগুনে। পরিবেশ অধিদপ্তর পরেছে কাঠের চশমা। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে মামলার বাদীকে হু ম কীর অভিযোগে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
বাদীকে হুমকীর অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে মামলার বাদীকে হুমকী ও মামলাটি প্রভাবিত করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর (রবিবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন-ধুমঘাট (শীলতলা) গ্রামের মৃত আব্বাছ আলী গাইনের পুত্র মোঃ হাশেম আলী গাইন (৪৬)।

 

তিনি লিখিত অভিযোগে জানান, তিনি একজন গরীব মানুষ। মটর সাইকেল ভাড়ায় চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। তার কন্যা একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার কন্যা অন্যের ক্ষেতে দিনমজুরীর কাজ করে পিতার পরিবারে সহায়তা করে থাকেন। একই গ্রামের দুই পাড়ায় বাড়ী জনৈক আদম আলী তার বাড়ীর পাশে চিংড়ী ঘের করেন। বাড়ীর পাশে চিংড়ী ঘের হওয়ায় ঘেরের আগাছা পরিস্কারের কাজ দিনমজুর হিসাবে হাশেম আলীর বুদ্ধি প্রতিবন্ধী কন্যা মজুরীর টাকা চাইতে গেলে সন্ধ্যার দিকে ঘেরের বাসায় যেতে বলেন মালিক। সরল বিশ্বাসে কন্যা ২০২৩ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় ঘেরের বাসায় শ্রমের মজুরী আনতে গেলে তার ইচ্ছার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ করেন আদম আলী মর্মে তার পিতা সংবাদ সম্মেলনে জানান।

 

এক পর্যায়ে কন্যাকে আদম আলী বিবাহ করবেন বলে আশ্বস্থ করেন কন্যাকে এই অজুহাতে মেয়ের সাথে কয়েকবার অসামাজিক কাজ করেন বলে হাশেম আলী লিখিত বক্তব্যে বলেন।

 

বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মোঃ হাশেম আলী গাইন মামলা রজু করেন । যার নং ২০/২০০ তারিখ-১৪.০৬.২৪ইং। বর্তমানে মামলাটি বিচারাধীন।তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন তার কন্যার গর্ভের সন্তান মেরে ফেলার হুমকী সহ মামলা তুলে নিতে আদম আলী ভয় ভীতি প্রদর্শন করছেন। এঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন কন্যার পিতা হাশেম আলী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com