• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত 

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে সাতক্ষীরার শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালী ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়। এসময় উদ্যোগ ও কাজে অবদানের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন সমবায়ীকে পুরস্কৃত করা হয়।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
এছাড়া সমবায় দিবসের আলোচনায় অন্যান্যের মধ্যে  অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা নাছিমা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ ওসমান গনী, বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম্য ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডাক্তার আবু কাওসার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com