• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সখিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেজাউল নির্বাচিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২১৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
Oplus_131072

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন। বুধবার ২৩ জুলাই বিকালে বিএনপির নমিনেশন বোর্ড রেজাউলকে সভাপতি হিসেবে ঘোষনা করেন।

 

জানা গেছে, সম্প্রতি বিএনপির নেতৃবৃন্দ তৃনমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার জন্য ওয়ার্ড পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করেন। সেই হিসেবে নেতৃবৃন্দ ২৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচনী সিডিউল ঘোষনা করেন। ইতিমধ্যে সদস্য ফরম পূরন শেষ করে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য ফরম বিক্রি করা হয়।

 

ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একাধিক মনোনয়ন ফরম বিক্রি করা হয়। তার আলোকে সখিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সভাপতি পদের জন্য আলহাজ্ব বাবর আলী গাজীর ছেলে রেজাউল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আনসার আলী গাজীর ছেলে মুকুল হোসেন ওরফে বাবর আলী নমিনেশন ফরম ক্রয় করেন।

 

বুধবার বিকাল ৪টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহারের শেষদিনে মুকুল হোসেন তার নমিনেশন ফরম প্রত্যাহার করলে রেজাউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২নং ওয়ার্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন। রেজাউল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিএনপির সকল নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com