• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৮
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৩১ দফার বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে আমিন

সাতক্ষীরা প্রতিনিধি / ১২৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন।

 

 

গতকাল বুধবার রাতে তিনি শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজার আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরেন। বিশেষ করে তিনি ১৬ নম্বর দফার উদ্ধৃতি দিয়ে বলেন, এ দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

 

 

আমিনুর রহমান আমিন বলেন, ‘আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সাম্য, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

 

 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, বিএনপির সাবেক নেতা হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, ছাত্রনেতা ইসরাফিল হোসেন, সরকারি মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি মোল্লা ইয়াছিন আরাফাত ও সম্পাদক মাসুদ পারভেজ, সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ ছাত্র সংগঠনের নেতা ইয়াছিন ও আবু মুছা, উপজেলা জাসাসের সাবেক সদস্যসচিব মো. রাইহানুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com