• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরায় কিশোর গ্যাং গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
সাতক্ষীরায় ‘কিশোর গ্যাং গ্রেফতারের  দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় ‘কিশোর গ্যাং’ দমন ও  গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।শুক্রবার সকালে  সাতক্ষীরারর সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ভুক্তভুগি  প্রবাসী পরিবারের সদস্য মোখলেছুর রহমান, মোনতাজ আলী, মজিদ সরদার,ফাতেমা তুজ জোহরা প্রমূখ ।
এসময় বক্তরা বলেন, সম্প্রতি  ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকার ২ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গড়েউঠা কিশোর গ্যাং রাসেল বাহিনি এলাকার প্রতিটা প্রবাসীদের বাড়িতে চাঁদা দাবি করে । চাঁদা না দেয়াতে র্নিযাতনের শিকার হয়ে সদর থানায় অভিযোগ দিলেও এই কিশোর গ্যাং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
বক্তারা আরও বলেন,, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণের সঙ্গে যুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ ‘কিশোর গ্যাং’ সমাজের দুরারোগ্য ব্যাধি। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এখনই এটি দমন করতে হবে। তাদের কারনে এলকার মানুষ শান্তিতে ঘুমাতে পারেনা।
সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান,  কিশোর গ্যাং দমনে পুলিশ তৎপর রয়েছে। কিশোর গ্যাংয়ের ডাটাবেইজ তৈরির কাজ করছে জেলা পুলিশ। দ্রুত সময়ের মধ্যে তাদের  গ্রেফতার করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com