• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

আল মামুন / ৭২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স ড্রিলসেডে। ১৬ নভেম্বর, সকাল থেকে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক—পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

সভার শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহীনুর চৌধুরী গত মাসের সিদ্ধান্ত বাস্তবায়ন তুলে ধরেন। পাশাপাশি এই মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনও উপস্থাপন করেন।

 

পুলিশ সুপার মনিরুল ইসলাম সব পদমর্যাদার সদস্যদের সমস্যাগুলো মন দিয়ে শোনেন। বেশ কিছু বিষয়ে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত দেন, আর বাকি বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করার কথা জানান।

 

তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন—
ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সার্ভিস রুলস মেনে চলা, মেসে খাবারের মান বজায় রাখা, ড্রেস রুলস অনুসরণ, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা, স্বাস্থ্য সচেতনতা, আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সদাচরণ।

 

সভায় অবসরজনিত কারণে কনস্টেবল ৩২২, আবু সাইদ খাঁনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com