• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সাবেক এমপি হাবিবের মুক্তি : দেবহাটায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
দেবহাটায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

দেবহাটা উপজেলায় বিএনপির আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮/০৮) বিকাল ৫টায় দেবহাটা উপজেলা বিএনপি ও সহযোগী  অঙ্গসংগঠনের সার্বিক আয়োজনে দেবহাটা উপজেলার প্রাণকেন্দ্র পারুলিয়া বাজার ও সখিপুর বাজারে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান স্বৈরাশাসক শেখ হাসিনার প্রতিহিংসার শিকার জননন্দিত জননেতা সাতক্ষীরা ০১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের পরীক্ষিত সৈনিক কেন্দ্রীয় নেতা হাবিবুর ইসলাম হাবিব ভাইয়ের মুক্তিতে বিশাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপির নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর নেতৃত্বে হাজারো দেবহাটা উপজেলা  বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।
আনন্দ  মিছিল শেষে শুভেচ্ছা পথসভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, যুগ্ন আহবায়ক রাজিব আহমেদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ন আহবায়ক আহম্মাদ আলী, যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম মিন্টু, সখিপুর কেবি কলেজের ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রুনটি, সদস্য সচিব শিমুল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, বিএনপি নেতা শামীম সহ দেবহাটা উপজেলা  বিএনপি ও  সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com