• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সুন্দরবনে মাছ-কাকড়া ধরতে খুলে দেওয়া হল পাস পারমিট

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
মাছ-কাকড়া ধরতে দেওয়া হল পাস পারমিট

জুন জুলাই আগস্ট এ তিন মাস সুন্দরবনে পর্যটক ভ্রমন ও মাছ কাকড়া সহ সকল পারমিট সরকারিভাবে বন্ধ থাকার পর গত ১ সেপ্টেম্বর থেকে সকল পারমিট খুলে দেওয়া হয়েছে। জেলেরা সাতক্ষীরা রেঞ্জের স্ব স্ব স্টেশন বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক থেকে পারমিট নিয়ে সুন্দরবনে যাওয়ার জন্য ব্যস্ত সময় পার করছে। .
সুন্দরবন উপকূল এলাকার কৈখালী স্টেশন এর পাশে কথা হয় জেলে রফিকুল ইসলামের সাথে, তিনি বলেন প্রতি বছর ইলিশ মাছের ডিম ছাড়াকে কেন্দ্র করে সরকারিভাবে জুন জুলাই আগস্ট এ তিন মাস সুন্দরবনে পর্যটক সহ  মাছ কাঁকড়া আহরণের সকল পারমিট বন্ধ থাকে।
এতে আমরা সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন জীবিকা নির্বাহ করা ব্যাপক কষ্ট হয়। এ সময় আমরা আদা পেটে ও না খেয়ে জীবন যাপন করতে হয়। কদমতলা স্টেশনে
এলাকার মজিবুর রহমান জানান,  জুন জুলাই আগস্ট এ তিন মাস সুন্দরবনের পাশ পারমিট বন্ধ থাকায় আমরা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে বাস করি। আমাদের এলাকার হাজার হাজার মানুষের একমাত্র আয়ের উৎস সুন্দরবনের  মাছ কাঁকড়া আহরণ।
বুড়ি গোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, জুন জুলাই আগস্ট এ তিন মাস ইলিশ মাছের জন্য বন্ধ থাকে না। এটা সম্পূর্ণ মন্ত্রণালয় থেকে সমস্ত পারমিট বন্ধ থাকে। এটা সুন্দরবনের গাছ গাছালি মৎস্য প্রজনন সহ সকল সুন্দরবনে বছরে একটা অব্যাহতি বা রেস্ট দেওয়া হয়।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন প্রতি বছর জুন জুলাই আগস্ট এ তিন মাস মন্ত্রণালয় থেকে বন্ধ হয়ে থাকে। এতে আমাদের কিছু করার নেই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com