• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদ স্যু নির্মূলে উপকূলীয় জেলে বাওয়ালিদের মানববন্ধন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৬২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
উপকূলীয় জেলে বাওয়ালিদের মানববন্ধন

সুন্দরবনের বনদস্য নির্মূলে উপকূলীয় এলাকার জেলে বাওয়ালিদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত মুক্তিপণের দাবিতে কর্মরত জেলে বাওয়ালিদেরকে অপহরণ করা হচ্ছে। বনদস্য মজনু, আলিম নামে তিন বাহিনীদের তৎপরতা থাকায় সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরা জেলেরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

 

এমন অভিযোগ নিয়ে সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সুন্দরবনের কর্মরত জেলে, বাওয়ালিরা সমবেত হয়ে এক মানববন্ধন ও সমাবেশ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

 

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলে, বাওয়ালিদের দাবির সাথে একমত পোষন করে বক্তব্য রাখেন। জেলে বাওয়ালীদের উপর নির্মম ,অত্যাচার নির্যাতন, মুক্তিপণের দাবিতে চাঁদাবাজি, অপহরণ এ সব বন্ধ রাখার দাবি করে বক্তব্য রাখেন, নির্যাতিত জেলে আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আকবর হোসেন, বাবলুর রহমান, ফজলুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জি এম সোলায়মান কবির সহ মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।

 

দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের বনদস্যু নির্মূল না হলে জেলে বাওয়ালিরা বৃহত্তর আন্দোলন করবেন বলে উক্ত মানববন্ধন থেকে জানান তারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com