• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর ‘মিডনাইট অপারেশন’: অস্ত্র-গুলিসহ আটক-১

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা / ৮৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্প সেনাবাহিনী শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন তথ্যে ভিত্তিতে ছোট টেংরাখালী এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এসময় একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২৭ রাউন্ড শটগানের গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এস এম সাইফুল ওয়াদুদ (৫১) কে আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে।

 

অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আসামি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলাবারুদ জব্দ করা হয়েছে।

 

উল্লেখ্য, আটক সাইফুল ওয়াদুদ এর আগেও ২০১৭ সালে হরিনগর বাজার এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে (১৭ নভেম্বর) সোমবার বেলা দেড়টার দিকে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলাবারুদ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com