• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

স্কুলে বন্দুক সহিংসতা, ফিনল্যান্ডে ৩ শিশু আহত

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিদেশ : ফিনল্যান্ডের একটি স্কুলে বন্দুক সহিংসতার ঘট নায় তিন শিশু আহত হয়েছে। তাদের বয়স ১২ বছর। স্থানীয় সময়  মঙ্গলবার রাজধানী হেলসিঙ্কির শহরতলির ভান্তার ভিয়েরতোলা স্কুলে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ১২ বছর বয়সী এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত আরও কোনও তথ্য জানাতে পারেননি তিনি। রয়টার্সকে ভিয়েরটোলা স্কুলের অধ্যক্ষ সারি লাসিলা বলেছেন, ‘তাৎক্ষণিকভাবে বিপদ কেটে গেছে।’ তবে এই ঘটনার বিষয়ে আরও কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন তিনি। স্কুলটিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষার্থী এবং ৯০ জন কর্মী রয়েছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্ট করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো। ওই পোস্টে তিনি বলেছেন, স্কুলে গোলাগুলির ঘটনাটি মর্মান্তিক। এর আগে, ২০০৭ সালে হেলসিঙ্কির কাছে জোকেলা হাই স্কুলে পেক্কা-এরিক আউভিনেন নামের এক ব্যক্তি একটি হ্যান্ডগান ব্যবহার করে ৬ শিক্ষার্থী, স্কুলের নার্স এবং, অধ্যক্ষকে গুলি করে হত্যা শেষে আত্মহত্যা করে। এক বছর পর মাত্তি সারি নামে আরেক শিক্ষার্থী উত্তরপশ্চিম ফিনল্যান্ডের কাউহাজোকিতে একটি ভোকেশনাল স্কুলে গুলি চালায়। আত্মহত্যা করার আগে, ৯ ছাত্র ও একজন পুরুষ কর্মীকে গুলি করে হত্যা করে সে। ২০১০ সালে বন্দুক আইন কঠোর করেছে ফিনল্যান্ড। বন্দুকের লাইসেন্স দেওয়ার আগে, আবেদনকারীদের জন্য একটি যোগ্যতা পরীক্ষা চালু করেছে দেশটি। আবেদনকারীদের বয়সসীমাও পরিবর্তন ১৮ থেকে ২০ বছরে করা হয়েছে। ফিনল্যান্ডে ৫ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। এই জনসংখ্যার মধ্যে এক কোটি ৫০ লাখেরও বেশি মানুষের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। একইসঙ্গে বন্দুকের লাইসেন্সধারী রয়েছে প্রায় ৪ লাখ ৩০ হাজার।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com