• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

১৭ বছরের সেই কিশোর কলেজ ছাত্রের রি মা ন্ড বাতিল

অনলাইন ডেস্ক / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪
১৭ বছরের সেই কিশোর কলেজছাত্রের রিমান্ড বাতিল

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ১৭ বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার (২৮ জুলাই) ফাইয়াজকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ নির্দেশনা দেওয়া হয়।

 

আদালত সূত্র জানায়, গ্রেপ্তার কলেজছাত্র হাসনাতুল ইসলাম ফাইয়াজকে শনিবার (২৭ জুলাই) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন অভিযুক্তকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে বয়স প্রমাণক উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত রিমান্ড মঞ্জুর করেছিলেন।

 

রোববার (২৮ জুলাই) ঢাকা সিএমএম আদালতে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষে বয়স প্রমাণক (এসএসসি ও জন্ম সনদ) দাখিল করায় আদালত তার রিমান্ড স্থগিত করেছেন এবং উক্ত অভিযুক্তের বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে পাঠান। শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করেন এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

 

উল্লেখ্য, জন্ম নিবন্ধন অনুসারে, হাসনাতুল ইসলাম ফাইয়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করে। সাম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইল হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় ১৭ জন আসামির মধ্যে ১৬ নম্বর আসামি এ শিক্ষার্থী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com