• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

৩০তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাতক্ষীরার আহমাদুল্লাহ খালিদের ১ম স্থান অর্জন

জিএম আমিনুল হক / ৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩০তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৫ এ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর কাছারি পাড়ার সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।

 

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ছাত্র মোঃ আহমাদুল্লাহ খালিদ ৩০ পারা গ্রুপে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে। এছাড়া একই প্রতিষ্ঠানের অপর ছাত্র মোঃ আরাফাত হোসেন ৫ পারা গ্রুপে ৮ম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। একই প্রতিষ্ঠান থেকে আরও দুইজন শিক্ষার্থী পুরস্কার অর্জন করায় আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টটি গ্রহণ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল ওহাব।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই ক্ষুদে হাফেজরা পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেশ ও জাতির গৌরব বৃদ্ধি করছে। ভবিষ্যতেও তারা ইসলামের দাওয়াত ও আলোক ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ।

 

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয় — আপনারা সবাই এই প্রতিষ্ঠানের ছোট ছোট কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন, যেন তারা কোরআনের শিক্ষা লালন করে সমাজ আলোকিত ভূমিকা রাখতে পারে।জাতীয় পর্যাযে ১ম স্থান অধিকার করা আহমাদুল্লাহ খালিদ পুরাতন সাতক্ষীরার হাফেজ আসাদুল ইসলামের পুত্র।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com