• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

৭০ কিলোমিটার পথ পাড়ি ভারতীয় ট্রেনের চালক ছাড়াই

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ভারতীয় রেলওয়ের একটি মালবাহী ট্রেন চালক ছাড়াই ৭০ কিলোমিটার (৪৩.৪ মাইল) বেশি পথ চলেছে। এ ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনটি বেশ কয়েকটি স্টেশন অতিক্রম করছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ট্রেনটি চালক ছাড়াই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত চলে যায়। ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি থামানো হয়েছে এবং কেউ আহত হয়নি। কর্মকর্তারা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রোববার। ৫৩-ওয়াগন ট্রেনটি পাথর বহন করছিল এবং জম্মু থেকে পাঞ্জাব যাচ্ছিল। মাঝে ক্রু পরিবর্তনের জন্য কাঠুয়ায় থেমেছিল। কর্মকর্তারা বলছেন, ট্রেনের চালক ও তাঁর সহকারী নেমে যাওয়ার পরেই ট্রেনটি রেলপথের একটি ঢালে নামতে শুরু করে। থামার আগে ট্রেনটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে পাঁচটি স্টেশন অতিক্রম করেছিল। চালক ছাড়াই ট্রেন চলছে―এমন খবর পেয়ে ট্রেনটি থামানোর জন্য ট্র্যাকে কাঠের বøক রাখা হয়। কাঠের বøক ট্রেনের গতি কমাতে সাহায্য করেছিল। কর্মকর্তারা পিটিআইকে বলেছেন, এ ধরনের ঘটনা এড়াতে তাঁরা সঠিক কারণ চিহ্নিত করার চেষ্টা করছেন। ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি ভারতজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। চালককে বরখাস্ত করার পাশাপাশি অনেকে আবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। ভারতের রেল সুরক্ষা বাহনীর (আরপি এফ) উপপরিদর্শক অশোক কুমার জানিয়েছেন, এ ঘটনার পর নির্দিষ্ট রুটের সব ট্রেনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্র : বিবিসি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com