• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর মণিরামপুরের ভাটা মালিক সমিতির স্মারকলিপি

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫

যশোরের মণিরামপুরে প্রশাসনের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে ইট প্রস্তুতকারী (ভাটা) মালিক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সকালে সহস্রাধিক ভাটা শ্রমিক মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে মালিকদের এ কর্মসূচিতে অংশ নেন। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মণিরামপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে তাদের ন্যায়সংগত দাবী-দাওয়ার সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য অ্যাড. গাজী এনামুল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

 

ইট প্রস্তুতকারী মালিক সমিতির অন্যতম নেতা মাহাবুব হাসান ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আক্তারুল ইসলাম, রবিউল ইসলাম মিঠু, ইয়াকুব আলী গাজী, হাফিজুর রহমান, আব্দুর রউফ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না জানান, তাদের স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com