• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নিরপেক্ষতা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৭০৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। মঙ্গলবার (৭ মে-২৪) সকাল ১০ টায় জেলার কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কর্মবন্টন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

তিনি বক্তব্যে বলেন- আইন শৃঙ্খলা সমুন্নত রেখে নিজ দায়িত্ব পালন করতে হবে। কোনো রকম অনিয়ম দুর্নীতি ও প্রভাবে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকতে হবে।জেলার দু’টি উপজেলায় ভোট গ্রহন হচ্ছে, এ ভোট শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে। বিতর্কিত ভোট গ্রহনের ও সহায়তা প্রদানের সুযোগ নেই। এমন অপরাধে কেহ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তৎক্ষনাৎ। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্তিতির জন্য সতর্ক থাকার আহবান জানান।

 

শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন কারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন কি বিজয়ী হবেন আর কে পরাজিত হবেন এ চিন্তা আমাদের না।

 

এ সময়ে উপস্থিত ছিলেন জেলার অতিঃ পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) আমিনুর রহমান, ডিএস বি’র অতিঃ পুলিশ সুপার আতিকুল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com