• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা ও সম্পাদক মুকুল

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৩২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
সভাপতি আর কে.বাপ্পা ও সম্পাদক মুকুল

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা ও সাধারন সম্পাদক হিসেবে ওমর ফারুক মুকুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার ক্লাবের এক সাধারন সভায় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সাংগঠনিক কার্য্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ের উপরে ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক ইয়াছিন আলীর সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় আহবায়ক কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে রিয়াজুল ইসলাম আলম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, মজনুর রহমান, কে.এম রেজাউল করিম, সাবেক কার্য্যকরী সদস্য আর.কে.বাপ্পা, সাবেক সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, আবির হোসেন লিয়ন, আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, মহিউদ্দিন লাল্টু, হিরন মন্ডল, আশরাফুল ইসলাম বাদলসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় সাংবাদিকতার মান মর্যাদা বৃদ্ধি, সমাজের বিভিন্ন অবহেলিত জনগোষ্ঠীর কল্যানের জন্য সকল সাংবাদিকদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্য এবং সাধারন সদস্যদের মতামত ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের সাথে সমন্বয় করে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে মোহনা টিভি, আলোকিত বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি আর কে.বাপ্পা ও সম্পাদক সম্পাদক হিসেবে ওমর ফারুক মুকুলের নাম ঘোষনা করা হয়।

 

এই কমিটি আগামীতে পূর্নাঙ্গ কমিটি করে ক্লাবের সার্বিক কাজ পরিচালনা করবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com