• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির ট্যাংক বিতরণ করলেন এমপি দোলন 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগরে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পরিষদের বিশেষ তহবিলের আওতায় ২নং কাশিমাড়ী ইউনিয়নের সাধারণ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। ১৬ই জুলাই মঙ্গলবার বেলা ১০ টায় গোবিন্দপুর আবু হানিফ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এলজিইডির বাস্তবায়নে পানির ট্যাংক বিতরণ করা হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আব্দুল্লাহ রিফাত এর সভাপতিত্বে পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলন এমপি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে গোবিন্দপুর আবু হানিফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশল জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ি এস এম জিয়াউল হক পলাশ, ২নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুস সবুর মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, মৎসজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
২৫ লক্ষ্য টাকা ব্যয়ে নদী বেষ্টিত উপকূলীয় অঞ্চলের লবণ পানির সংকট কাটাতে, মিষ্টি পানি সংরক্ষণ করে জীবন ধারনের জন্য ৮০টি পরিবারের মাঝে সুপেয় পানির ট্যাংক বিতরণ করা হয়।
ট্যাংকি পাওয়া এক পরিবারের সদস্য আব্দুল জব্বার বলেন, আমার বাড়ির চারিপাশেই লবণ পানি একপাশে নদী আরেক পাশে ঘের পানি এনে খেতে হয় পাশের ইউনিয়ন শ্যামনগর সদর থেকে আমাদের যে কি উপকার হচ্ছে সেটা আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও এমপি আতাউল হক দোলন সাহেবের জন্য দোয়া করি আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ আল্লাহ আমাদের দোয়া কবুল করুক। বাবু গাজী নামে এক জন ব্যক্তি বলেন আমরা সব সময় শুনি কাশিমাড়ী ইউনিয়নের মানুষ ট্যাংকি পাবেনা, এমপি আতাউল হক দোলন সাহেব যে কি উপকার করলেন তা কিভাবে বলবো আমরা নামাজের পার্টিতে বসে তার জন্য দোয়া করব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com