• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনিতে নকল নবীশদের চাকরী জাতীয় করণের দাবীতে কলম বিরতি পালন

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
চাকরী জাতীয় করণের দাবীতে কলম বিরতি পালন

সারা দেশব্যাপী ৫০৩টি সাব রেজিস্ট্রী অফিসের বৈষম্যের শিকার নকলনবীশদের চাকরী জাতীয়করণের ১ দফা ১ দাবী আদায়ের লক্ষ্যে কলম বিরতি ও ধর্মঘট এর অংশ হিসাবে আশাশুনিতে কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত আশাশুনি সাব রেজিস্ট্রী অফিসে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন এর বাস্তবায়নে আশাশুনি সাব রেজিস্ট্রী অফিসের সামনে নকলনবীশরা সারিবদ্ধভাবে দাড়িয়ে কর্মসূচি পালন করেন। পরবর্তীতে অফিসে অবস্থান করে কলম বিরতি পালন করা হয়। কর্মসূচি চলাকালে নির্মল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাজমুল হোসেন, তাছলিমা পারভিন আইরিন ও সুদীপ্ত চক্রবর্তী।
এসময় ইছাফুল কবির, বিজন কুমার সরকার, তাসমিম নাহার, রিক্তা সরকার, শরিফুল ইসলাম, আছাদুজ্জামান গালীব, দিগন্ত তরফদার, ছন্দা সরকার, সীমা ঢালী, শিবু ঢালী, জাহিদ হোসেন, সুপ্রিয়া মন্ডল, মাধুরী লতা মন্ডল, মানবেন্দ্র ঢালী, বাবু লাল সরকার, শিল্পী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com