• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

একদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিস

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
তলিয়ে গেছে ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিস

একদিনের বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসসহ ডুমুরিয়া নিন্ম অঞ্চল জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুমুরিয়া বাজারের মাছের বাজার, সবজির বাজার,ও বিভিন্ন হাট বাজার শহরের প্রধান সড়ক ছাড়া বেশির ভাগ সড়কই পানির উঠে গেছে।

 

এতে দুর্ভোগের শিকার হচ্ছে নাগরিকেরা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়া টানা বৃষ্টি
হলেই গ্রাম ও শহরবাসীর দুর্ভোগ দেখা দেয়। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। অনেকের মতে ডুমুরিয়া উপজেলার ১৪ইউনিয়ানের অধিকাংশ খালে বিগত সরকারের স্থানীয় পাতি নেতারা খালের বিভিন্ন স্থানে নেটপাটা দিয়ে ব্যাপক অনিয়ম করছেন বলে পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে।

 

যেমন শিংগা বিলের বিভিন্ন খালে, বামুন্দিয়া খালে, টিপনা খালে,মাধব কাটি খালে, উখড়া খাল সহ উপজেলার বিভিন্ন স্থানে নেটপাটা দিয়ে ব্যাপক জলাবদ্ধতা করে রেখেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় অতিরিক্ত বর্ষা হওয়ার কারণে সাব রেজিস্ট্রার অফিসের সামনে হাঁটু পানি দেখা গেছে।
এব্যাপারে অনেক পত্র পত্রিকায়‌ লেখা লেখি করে ও আবেদন নিবেদন করে আজ পর্যন্ত কোন ফল হয়নি।

 

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমিন বলেন, এক দিনের ভারী বৃষ্টি উপজেলার প্রায় প্রতিটি নিন্ম এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। খালগুলো দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি খালে নেট পাটা বাঁধ দিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com