• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নীলডুমুর ১৭ বিজিবি কতৃক ৫ বোতল এলএসডি মাদকসহ ফেন্সিডিল জব্দ 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
৫ বোতল এলএসডি মাদকসহ ফেন্সিডিল জব্দ 

সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত এলাকা থেকে ৫ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫ বোতল ভারতীয় মাদক এলএসডি এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ২৭ আগস্ট মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত হতে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির সিগন্যালস্, অধিনায়ক, লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গত ২৬ আগস্ট সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় ০৫ বোতল ভারতীয় এলএসডি (১০০ এমএল) এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার মূল্য ০৫ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা।
উল্লেখ্য, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) আশ্বস্ত করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com