• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল

রাণীনগর প্রতিনিধি / ১৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

হাদি হত্যার বিচারের দাবিতে রাণীনগরে বিক্ষোভ মিছিল

রাণীনগর প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার বিকেলে রাণীনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র পরিষদের ব্যানানে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিচারের দাবিতে নানা শ্লোগান দেন। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রুহুর আমিন রিমনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, নওগাঁ-৬ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. কবির, আমির হামজা প্রমুখ।

এ সময় বক্তারা- হাদি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভা শেষে শরীফ ওসমান হাদির রুহের মাগফেতার কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com