• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নওগাঁয় ৪জন গু লি বি দ্ধ

নওগাঁ প্রতিনিধি / ৬৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
নওগাঁয় ৪জন গুলিবিদ্ধ

নওগাঁয় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে হামলায় বি,এন,পির  বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন। আহতরা হলেন  আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২) ও শফিকুল ইসলাম (৪৫)। এবং  আহত আরেকজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলো। এ সময় হঠাৎ মোটরসাইকেলযোগে গিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত অস্ত্র ফেলে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এ বিষয়ে নওগাঁ সদর বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, আহতরা সবাই বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী ২ সহযোগীকে নিয়ে হামলা চালিয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলার  পুলিশ সুপার কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান।  হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া শটগান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com