• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ,

সাতক্ষীরার  পাটকেলঘাটা আদর্শ  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ দাবীতে মানববন্ধনন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯সেপ্টেস্বর) বেলা ১০টা থেকে   ২টা পর্যান্ত স্কুল প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা খুলনা মহাসড়ক পর্যান্ত সড়ক  অবরোধ করে  বিক্ষোভ করে শিক্ষার্থীরা।এসময় তারা একদফা এক দাবী শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে ।
পরে তালা উপজেলা সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে  এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপু, জাহিদ, ছাকিব, সামির, ইমন, জাহিদুর আল মামুন প্রমূখ।
বক্তরা বলেন, শেখ  আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পর থেকে বেপরয়া হয়ে উঠেছে। সে নিয়মিত স্কুলে আসেনা। প্রতিষ্টানের কোন উন্নয়ন না করেই দীর্ঘদিন যাবৎ স্কুল ফান্ডের  টাকা লুটপাট  করে খেয়েছে।
এছাড়া কয়েক মাস  বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীর  কর্মচারীর নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। দূর্নীতিবাজ এই প্রধান শিক্ষক  পদত্যাগ না করলে তাদের বিক্ষোভ চলবে বলে হুশিয়ারি দেন তারা।
বিষয়টি নিয়ে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ  আব্দুল হাইয়ের সাথে কথা বললে তিনি জানান, ইতিপূর্বে আমার বিরুদ্ধে তিন বার অডিট হয়েছে কর্তৃপক্ষ আমার কোন দূর্নীতি পায়নি।৫আগষ্ট সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানের তিন জন শিক্ষক  আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজ তারা টাকা পয়সা দিয়ে  জন্য আমার বিরুদ্ধে প্রতিষ্ঠানে ছাত্রদের উসকে দিয়েছে। তারা আমাকে জোর পূর্বক পদত্যাগ করানোর জন্য চেষ্টায় আছেন বলে অভিযোগ করেন তিনি।
তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন  জানান,আপাতত আব্দুল হাইকে স্কুলের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছ। দ্রুত সময়ের মধ্যে তার  বিরুদ্ধে লিখিত সুপারিশ করে বোর্ডে পাঠানো হবে। এর পরে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com