• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য ‘অর্ধেক’ ভাড়া বাস্তবায়নের ঘোষনা বাস মালিক সমিতির

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষার্থীদের জন্য ‘অর্ধেক’ ভাড়া ঘোষনা

শিক্ষা প্রতিষ্ঠানসমুহে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক বাস ভাড়া কার্যকরের ঘোষনা দিয়েছেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। রবিবার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তারা এমন ঘোষনা দেন। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানসমুহের প্রধান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ত, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপি সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রীর পরিচয়পত্র সরবরাহের পরামর্শ দেয়া হয়।

 

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করা ও ছাত্র-ছাত্রীদের উঠানামায় সহায়তার সিদ্ধান্ত হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আমির হোসেন, প্রভাষক রাফসান ইসলাম, মাহাবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক হারুণ-অর রশিদ, আব্দুস সালাম, নজরুল ইসলাম, সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ, রুহুল আমিন, বাস মালিক সমিতির নেতা নুরুল ইসলাম, ইসলাম গাজী প্রমুখ। এছাড়া সভায় শিক্ষার্থী ও শ্রমিকদের পরস্পরের সাথে সৌহার্দ্যপুর্ণ ব্যববহারের বিষয়টি আলোচায় প্রাধান্য পায়। মালিক সমিতির এমন সিদ্ধান্তে ছাত্র-ছাত্রী প্রতিনিধিসহ শিক্ষকদের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com