• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পাটকেলঘাটায় সরকারী গাছ কাটার অভিযোগ চেয়ারম্যান পূত্রের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি / ২২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
পাটকেলঘাটায় সরকারী গাছ কাটার অভিযোগ

সরকারী কোন বৈধঅনুমতি না নিয়ে সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে ফিরোজ হোসেনের বিরুদ্ধে। বুধবার সকালে পাটকেলঘাটার কপোতাক্ষ নদীর তীরবর্তী এলাকা থেকে গাছ কাটার পরে কাট জব্দ করে তালা সহকারী ভূমি কর্মকর্তা। ফিরোজ হোসেন সরুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের ছেলে। সে পাশাপাশি সামাজিক বনায়ন সংস্কারের সভাপতি দ্বায়িক্ত পালন করছে।

 

স্থানীয়রা জানান, ফিরোজ হোসেন গাছ সুরোক্ষার নামে দীর্ঘদিন ধরে নিজেই গাছ কেটে আত্মসাৎ করে আসছে। বুধবার সকালে তার লোকজন দিয়ে সরকারী গাছ কেটে বিক্রি করার জন্য নিয়ে যায়।ওই সময় তালা সহকারী ভূমি কর্মকর্তাকে খবর পেয়ে তিনি দুই ভ্যান কাট জব্দ করে নিয়ে যান।

 

অভিযোগ অস্বীকার করে সামাজিক বনায়ন সুরক্ষা কমিটির সরুলিয়া শাখার সভাপতি ফিরোজ হোসেন জানান, সামাজিক বনায়ন রক্ষার্থে সরকার পাবে ১৫% সেই চুক্তিতে গাছ লাগানো ছিল। গাছ কাটার অনুমতি পত্র তার কাছে আছে। বর্তমানে অনান্য গাছ রক্ষার জন্য ৫টার মরা গাছ কেটে ফেলা হয়েছে। এগুলি বন কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। তবে তার কাছে গাছ কাটার অনুমতি পত্র দেখতে চাইলে দেখাতে পারেনি।

 

তালা সহকারী ভুমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন জানান, কপোতাক্ষ নদীর তীরের পাটকেলঘাটা শ্মশান ঘাট এলাকা থেকে অবৈধ ভাবে গাছ কাটার সময় দুই ভ্যান কাট জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com