• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বগুড়ায় গত সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত, বিপর্যস্ত জনজীবন

বগুড়া প্রতিনিধি / ২২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
বগুড়ায় বৃষ্টিপাত, বিপর্যস্ত জনজীবন

মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে গত মঙ্গলবার রাত থেকে বগুড়াসহ সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামীকাল (শুক্রবার) থেকে কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জমেছে হাঁটু পানি। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেওয়ায় যান ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ি থেকে তেমন বের হচ্ছেন না মানুষ।

 

অন্যদিকে কয়েকদিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও বিপাকে পড়েছেন অফিসগামী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। অনেকের কাছে ছাতা থাকলেও অনেকে বৃষ্টিতে ভিজেই অফিসের পথে রওনা হন।

 

গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরতলীর বনানী মোড়ে কথা হয় অটো রিকশাচালক মনির হোসেনের সঙ্গে। তিনি বলেন, যে বৃষ্টি শুরু হইছে, ভিজে গেছি। এখনো ঝিরিঝিরি হচ্ছে। সারাদিন চলতে থাকলে গতকালের মতো আজও বেশিক্ষণ রিকশা চালাতে পারবো না।

 

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় দাঁড়িয়ে থাকা রিকশাচালক মিলন মিয়া বলেন, প্রতিদিন গড়ে ৭০০-৮০০ টাকা আয় করি। সারাদিন বৃষ্টি থাকায় মাত্র আড়াইশ টাকা পেয়েছি। মালিককে টাকা দিয়ে আমার আর কিছুই থাকবে না। বৃষ্টিতে বাইরে মানুষই নাই, ইনকাম করমু কেমনে।

 

বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করে শহরের নবাববাড়ী সড়ক রানার প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা পথচারী রেজাউল করিম বলেন, মাঝে কয়দিন গরমে খুব কষ্ট হইছে। এখন বৃষ্টিতে লাগছে ঠাণ্ডা। তাও গরমের থেকে বৃষ্টি ভালো। আল্লাহ যা করেন, ভালোর জন্য করেন। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তবে আজকের একটানা ভারী বৃষ্টিতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বেশ কিছু সড়কে জমেছে পানি। আশা করছি শুক্রবার থেকে বৃষ্টি কমে আসবে।।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com