• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

মণিরামপুরে এপিজে আব্দুল কালাম আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত সুশীল কুমার দাসকে সংবর্ধনা

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
সুশীল কুমার দাসকে সংবর্ধনা

মণিরামপুরের ‘আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ^বিদ্যালয়’-এর নির্বাহী পরিচালক সুশীল কুমার দাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি ভারতে ড. এপিজে আব্দুল কালাম অ্যাওয়ার্ডের আসর বসে, সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন পেশায় কৃতী ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়। তাদের মধ্যে সুশীল কুমার দাসকে বাংলাদেশে স্বাস্থ্যখাত ও শিক্ষাবিস্তারে বিশেষ অবদান রাখার জন্য স্বীকৃতিস্বরূপ এ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

 

 

এ প্রাপ্তিতে শনিবার সকালে ‘আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ^বিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে ফুলেল শুভেচ্ছাসহ এক সংবর্ধনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক দেবাশীষ ফৌজদার।

 

বিপ্লব কুমার কুন্ডুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক অধ্যাপক বাবুল আকতার, শিক্ষক ডাঃ রবীন্দ্র নাথ বিশ্বাস, ডাঃ এম,এ গফ্ফার, ডাঃ মলয় কুমার রায়, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ শারমিন নাহার পপি, ডাঃ সরোজ কুমার রায়, ডাঃ কৃষ্ণান্দু কুমার দাসসহ আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মর্কতা-কর্মচারী ও শিক্ষার্থীরা। নূরুল হক মণিরামপুর, যশোর।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com