• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে পানির প্রজেক্ট দখল নিয়ে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
প্রজেক্ট দখল নিয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীর দেওল গ্রামে পানির প্রজেক্ট দখল নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক বলেন, বিগত আওয়ামী দুঃশাসনের ত্রাসের রাজত্ব কায়েমকারী প্রভাবশালী কাশিমাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুল কবির বাবুর নেতৃত্বে পানির প্লান্ট জবর দখল নেন। কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুল সরদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অর্থের বিনিময়ে আওয়ামীলীগ নেতা হামিদুল কবির বাবুকে বিএনপি বানানোর ষড়যন্ত্র করছে।
৫ আগস্ট পটপরিবর্তনের পর কাশিমাড়ি দেওল গ্রামে ২০১৩ সালে ফ্রেন্ডশিপ সংস্থা লিয়াকত আলী ও আখের আলীর নিজস্ব জমিতে সুপেয় পানির প্লান্ট নির্মাণ করেন। লিয়াকত আলী ও আখের আলীকে দেখভালের দায়িত্ব দেন এবং যাহা ২০২৪ সালের ৬ই আগস্ট পর্যন্ত চলমান থাকে। অর্থের বিনিময় ৭ আগস্ট/২৪ ইউপি সদস্য হামিদুল কবির বাবুর নেতৃত্বে শ্যামনগর  ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুল হক সরদার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দলবল নিয়ে আখের আলীকে বেধড়ক মারপিট করে ওয়ার্ড আওয়ামীলীগ সহ সভাপতি হামিদুল কবির বাবুকে পানির প্লান্ট জবর দখল করে দেন।
হামিদুল কবির বাবু বিগত নির্বাচনে প্রকাশ্য আওয়ামীলীগনেতার পক্ষে ভোটের প্রচারনা করেন। দিনের বেলা বিএনপি সমর্থিত ভোটারদের ভোটপ্রদানে বাঁধা এবং মারধোর করেন এবং আওয়ামী দুঃশাাসনের সময় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা,পুলিশ দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ আদায় এর অভিযোগ আছে। ইউপি সদস্য বাবুর দোষ ত্রুটি ঢাকতে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক কে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন, বিএনপির দলে অনুপ্রবেশ করতে বিভিন্ন অপচেষ্টা করছে।
এ সময় জমির প্লান্টের জমির মালিক লিয়াকত আলী সহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com