• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কালিগঞ্জে পাঁচ ওয়াক্ত নামাজে অংশগ্রহনকারী ২৮জন কিশোরকে পুরুস্কার বিতরণ 

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিনিধি / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

পৌষের শৈতপ্রবাহের এই সময়ে মহল্লার শিশু কিশোরদের মসজিদ মুখি করতে মহতি উদ্যোগ গ্রহণ করে সাড়া ফেলেছেন কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর বটতলা জামে মসজিদের নিয়মিত মুসুল্লিসহ সফল যুবকেরা।প্রাথমিক পর্যায়ে এক সপ্তাহের প্রতিযোগীতায় অংশগ্রহন করে ২৮ জন শিশু কিশোর।

 

এদেরমধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায়, শৃঙ্খলা, ভদ্রতা, আচারণে প্রতিযোগীতায় পৃথক ৪ জনকে বিশেষ পুরুস্কার (পাঞ্জাবী) ও সকলকে একটি করে টুপি প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (১০ জানুয়ারী-২৫) ফজরের নামাজবাদে আনুষ্ঠানিক ভাবে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি আবু বাক্কার মোড়লের সভাপতিত্বে ও স্থানীয় সফল যুবক এবং উদ্যোক্তা শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি, ইকরা তা’লীমুল কুরান নুরানি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, বিশেষ অতিথি ছিলেন অত্র জামে মসজিদের ঈমাম মাওলানা জহুরুল ইসলাম, মাদ্রাসা কমিটির সেক্রেটারী ইজ্জত আলী মোড়ল, স্থানীয় সফল যুবক ও উদ্যোক্তা হেলাল উদ্দিন প্রমুখ।

 

অদ্য হতে আবারও একমাসের প্রতিযোগীতা শুরু হয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্য হলো মহল্লা বা গ্রামের ৭ বছর থেকে ১৫ বছর বয়সী ছেলেদের মসজিদ মুখি করার পাশাপাশি নামাজি ও সৎ চরিত্রবান হিসাবে গড়ে তোলা।

 

পুরুস্কার বিতরণে সহযোগিতায় ছিলেন এম হাফিজুর রহমান শিমুল, মাওলানা জহুরুল ইসলাম, শেখ আকরাম হোসেন, দিদারুল ইসলাম রনি, আনোয়ারুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com