• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বিমান হামলা, রাফাতে ৩৭ জনের মৃত্যু

প্রতিনিধি: / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: ইসরায়েলের বাহিনী রাফাতে সোমবার ভোরে বিমান হামলা শুরু করেছে। ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ গাজা শহর রাফাহতে ইসরায়েলি অভিযানে ৩৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে এই হামলার মধ্যেই বিশেষ অভিযানে দুই ইসরায়েলি জিম্মিকে মুক্ত করেছে বলে ইসরায়েল জানিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ), ইসরায়েলের অভ্যন্তরীণ শিন বেট নিরাপত্তা পরিষেবা এবং রাফাহতে বিশেষ পুলিশ ইউনিটের যৌথ অভিযানে ফার্নান্দো সাইমন মারমান (৬০) এবং লুই হেয়ারকে (৭০) মুক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, “বিমান হামলা রাফাতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। ইসরায়েলি বাহিনী যখন হামলা শুরু করেছিল তখন অনেক মানুষ ঘুমিয়ে ছিল। কেউ কেউ আশঙ্কা করেছিল, ইসরায়েলিরা রাফাতে স্থল আক্রমণ শুরু করেছে।” বাসিন্দারা আরো জানায়, ইসরায়েলি বিমান, ট্যাংক এবং জাহাজ হামলায় অংশ নিয়েছিল। হামলায় দুটি মসজিদ এবং বেশ কয়েকটি বাড়িতে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা দক্ষিণ গাজায় সিরিজ হামলা চালিয়েছে এবং এখন হামলা বন্ধ রয়েছে, তবে বিস্তারিত আর কিছুই জানায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের জন্য সুনির্দিষ্ট উচ্ছেদ পরিকল্পনা না করেই হামলা চালিয়েছে এবং তাদের এলাকা ছেড়ে চলে যাওষ্টিয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন,‘রাফাহতে আশ্রয় নেওয়া প্রায় ১ মিলিয়ন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা প্রয়োজন, এ ছাড়া রাফাতে ইসরায়েলের সামরিক অভিযান চালানো উচিত নয়।’ ত্রাণ সংস্থাগুলো বলছে, রাফাতে হামলা হলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা সেনাবাহিনীকে রাফাহ খালি করার এবং সেখানে মোতায়েন করা চারটি হামাস ব্যাটালিয়ন ধ্বংস করার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছে। হামাস পরিচালিত আকসা টেলিভিশন রোববার হামাসের একজন জ্যেষ্ঠ নেতাকে উদ্ধৃত করে বলেছে, রাফাতে ইসরায়েলের যেকোনো স্থল আক্রমণ জিম্মি-বিনিময় আলোচনার ওপর প্রভাব ফেলবে। মিসরও রোববার তার সীমান্তের কাছে অবস্থিত রাফাহতে সম্ভাব্য ইসরায়েলি সামরিক হামলার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ফিলিস্তিনি শহর রাফায় হামলা রোধে সব আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাকে একত্র করার আহŸান জানিয়েছে। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com