• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সরকারি কে বি এ কলেজের শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান শেখ হাবিবউল্লাহ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

৫ ফেব্রুয়ারি’২৫ বুধবার বেলা সাড়ে ১১ টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান, সৎ, নিরিহ ও সাদা মনের মানুষ আলহাজ্জ শেখ হাবিবউল্লাহ।

 

শিক্ষক মো: আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: মনিরুল ইসলাম।

 

আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, শিক্ষক পর্ষদের যুগ্ম-সম্পাদক ও ইংরেজি বিভাগীয় প্রধান মো: শাহানুর রহমান, রসায়ন বিভাগের প্রধান স্বপন কুমার মন্ডল, কৃষি শিক্ষা বিভাগের মো: আব্দুর রহমান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), বাংলা বিভাগীয় প্রধান দৌলতুন্নেছা (পারুল), প্রভাষক পারভীন সুলতানা, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল ও শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন।

 

বক্তাগণ- একজন দক্ষ,নিরিহ ও নিবেদিত শিক্ষকের নানা কর্মময় দিক তুলে ধরেন। পাশাপাশি বিদায়ী শিক্ষকও আবেগঘন কন্ঠে নানা স্মৃতিকথা উল্লেখ করে তার অবসরকালীন জীবনে সুস্থ ও শান্তিতে থাকতে পারেন সেজন্য মহান আল্লাহর নিকট দোয়ার প্রার্থনা করেন।

 

শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক শেখ হাবিবউল্লাহ কে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী এবং ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকেও উপহার প্রদান করা হয়।
এসময় কলেজের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com