• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেশকে এগিয়ে নিতে কনস্ট্রাকটিভ হতে হবে: শায়খ ড. আব্দুস সালাম আযাদী

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়নের কৃতি সন্তান কিউএনএন-লন্ডন এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রিবিল্ট করতে হবে, কনস্ট্রাকটিভ হতে হবে। এটা মাথায় রাখতে হবে। গতানুগতিক ভাবে যদি ডিস্ট্রাক্টটিভ ওয়েতে চলি তাহলে আমরা কিছু করতে পারবো না।

 

বৃহস্পতিবার (৬ ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন, গঠন মূলক, সমালোচনা মূলক এবং উদ্দিপনা মূলক এই তিন ধারার প্রেস জাতিকে জাগ্রত করে, দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। তিনি আশা প্রকাশ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব তার দায়িত্ব সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে পালন করবে।প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরের সভাপতিত্বে এবং সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিকন ফাউন্ডেশন এর পরিচালক মো: গোলাম সারোয়ার এবং সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জি,এম ওসমান গনি।

 

এছাড়া সাংবাদিকের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস, এম গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওছার, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান, সাংবাদিক আনিস সুমন, সাংবাদিক তপন কুমার মন্ডল, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ।

 

এসময় আরোও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি সাংবাদিক জাহিদ সুমন, সাংবাদিক সিদ্দিকুর রহমান, , সাংবাদিক, এস এম মিজানুর রহমান, সাংবাদিক বকুল, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক অনাথ মন্ডল, সাংবাদিক উৎপল কুমার মন্ডল।

 

এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির এবং অন্যান্য সিনিয়র সাংবাদিকরা। প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকরা প্রেসক্লাব সহ শ্যামনগরে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এবং সহোযোগীতার প্রত্যাশা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com