• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ধানদিয়ায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় কৃষি খাত ভুক্ত উন্নত ও লাভজনক ফসল ধারা বিষয়ে তালা উপজেলার পাটকেলঘাটা থানার সেনেরগাতি গ্রামে মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।

 

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো: গাউসুল আলম সফল চাষী মোঃ আহাদ আলী, ইউনিটের অন্যান্য কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকসহ অনেকে।

 

মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় ৬০ জন‌ কৃষক ও কৃষাণিকে উন্নত ও লাভজনক ফসল ধারা অর্থাৎ শস্য বিন্যাস পদ্ধতি (আমন-সরিষা-বোরো-লালশাক), প্রত্যেকটি ফসলের জীবনকাল, কোন জাতের ফসলের পর কোন জাত চাষ করতে হবে, বীজ প্রাপ্তী, রোপণ, আন্তঃপরিচর্যা, রোগ পোকা দমন বিষয়ে হাতে কলমে বিশদ ভাবে বোঝানো ও শস্য বিন্যাস হিসাবে সরিষার ক্ষেত ঘুরিয়ে দেখানো হয়।

 

পুরো অনুষ্ঠান সঞ্চালন ও কৃষকদের আত্মস্থ করতে সহযোগিতা করেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com