• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাত লক্ষ শলাকা নকল বিড়ি জব্দ

কুষ্টিয়া সংবাদদাতা / ২২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

কুষ্টিয়ায় ৪৭ বিজিবির অভিযানে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া প্রায় সাত লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার রাত ১০ টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

 

 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। রবিবার রাতে ভেড়ামারা উপজেলার গোলাপনগর থেকে পার্শ্ববর্তী কয়েকটি জেলায় সরবরাহের উদ্দেশ্যে একটি নসিমন গাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি বোঝাই করা হচ্ছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নের্তৃত্বে একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন।

 

 

এসময় ১২ কার্টুন নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়। জব্দকৃত ১২ কার্টুনে প্রায় সাত লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি পাওয়া যায়। নসিমন ভ্যানগাড়িসহ নকল বিড়ির বাজার মূল্য মোট ৮ লাখ টাকা বলে নিশ্চিত করেন বিজিবি।

 

 

কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম বলেন, অভিযানে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ বিড়ি ও একটি নসিমন ভ্যান জব্দ করা হয়েছে। নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলোরেন্স নীতি চালু রয়েছে। ফলে দেশের রাজস্ব ফাঁকি দিবে এমন কাউকে ছাড় দেয়া হবে না। নকলের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

তিনি আরো বলেন, জব্দকৃত বিড়ি ও নসিমন বিজিবি হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com