• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে জাল দলিলের খপ্পরে পড়ে অসহায় হতদরিদ্র নুরুন নাহার দিশেহারা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৮৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের শফিকুল গাজীর স্ত্রী হতদরিদ্র নুরুন নাহার জানান, তার স্বামীর ও শিশু পুত্রের ইটভাটা শ্রমিকের হাড়ভাঙ্গা পরিশ্রমের অতি কষ্টের টাকা ও বাবার বাড়ীর শেষ সম্বল টুকু বিক্রি করে একই গ্রামের আরশাফ গাজীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে(জাল রাজ্জাক) এর নিকট থেকে দলিল লেখক শ্যামনগর বিসমিল্লাহ সেরেস্থার এস এম মাহবুবুর রসিদ ( লাইসেন্স নম্বর ৩৬/১৯৮৭) দলিল লেখক মোঃ আমজাদ হোসেন (লাইসেন্স নম্বর ৫২/৭৮) ও মিজানূর রহমান মিন্টু ( লাইসেন্স নম্বর ৩০/১৯৮৭) এর সহযোগিতা ও তৎকালীন সাব রেজিস্টার মইনুল হককে মোটা অংকের টাকায় ম্যানেজ করে গত ১৪/৩/২০২৩ তারিখে ৩০ শতক জমি রেজিস্ট্রি করে দেয়। যার দলিল নম্বর ১৩৪৯।

 

উক্ত দলিলে মোঃ আমজাদ হোসেন স্বাক্ষর করেছেন। উক্ত জমি ক্রয় করতে নুরুন নাহার প্রথমে রাজ্জাককে ৪ লক্ষ টাকা প্রদান করে। এরপর রেজিস্ট্রি হওয়ার দিনে এস এম মাহবুবুর রশিদ, মোঃ আমজাদ হোসেন ও মিজানুর রহমান মিন্টুর উপস্থিতিতে আব্দুর রাজ্জাক আরও ৪ লক্ষ্য ২৫ হাজার টাকা গ্রহণ করেন মোট ৮ লক্ষ ২৫ হাজার টাকা গ্রহণ করেছেন।

 

তিনি আরো জানান, খোঁজখবর নিয়ে জানা গেছে বর্তমান দলিলে যে সমস্ত কাগজপত্র ও দলিল সংযুক্ত করা হয়েছে তার সবগুলোই জাল কাগজপত্র।

 

 

এছাড়া রাজ্জাক যে দলিল দিয়ে জমি বিক্রি করেছেন উক্ত দলিলটি ১৭/৫/১৯৬৭ সালে রাজ্জাকের জন্ম ১০//০৮/১৯৬৭ সাল। এখানে দেখা গেছে রাজ্জাকের জন্মের তিন মাস পূর্বে দলিলটি সৃষ্টি হয়েছে। হতদরিদ্র নুরুন নাহার শ্যামনগর তৎকালীন স্বাব রেজিস্টার মহোদয়ের নিকট লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু তিনি হঠাৎ বদলি হয়ে যাওয়ায় বিষয়টি স্থগিত রয়েছে। বর্তমানে নুরুন নাহার টাকা অথবা জমি ফেরত পাওয়ার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। এ ধরনের জাল দলিল লেখকদের লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নুরুন নাহার শ্যামনগরের দায়িত্বরত স্বাব রেজিস্টার, সাতক্ষীরা জেলা স্বাব রেজিস্টার, জেলা প্রশাসক মহোদয়ের , দুর্নীতি দমন কমিশন ,আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে বিসমিল্লাহ সেরেস্তার মালিক এসএম মাহবুবুর রশিদ এর সাথে কথা হলে তিনি বলেন ,যেদিন এই দলিলটি রেস্ট্রি হয়েছিল ঐদিন আমার সেরেস্তায় অনেক দলিল রেস্ট্রি হয়েছিল , ব্যস্ততার মধ্যে ভালো করে কাগজপত্র দেখতে পারিনি বিষয়টি একটু ভুল হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com