• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ডুমুরিয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

 

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: আল-আমিন সভাপতিত্বে বৃহস্পতিবার (২০শে মার্চ) দুপুর ১২ টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

ত্রৈমাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মোঃ আলামিন বলেন, সরকারের বিভিন্ন সুবিধার মধ্যে গ্রাম আদালতের আইনের সেবা অন্যতম। এখানে মানুষ অল্প সময়ে, স্বল্প খরচের আইনের সেবা পাচ্ছে। সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠী একদিকে যেমন স্থানীয় বিরোধের সমাধান, অন্যদিকে উচ্চ আদালত হতে প্রেরিত মামলা নিষ্পত্তির লক্ষ্যে মামলার জট কমানোর জন্য সরকারের এই দৃঢ় পদক্ষেপ। এক্ষেত্রে ইউপি চেয়ারম্যানদের মামলা গ্রহণ ও নিষ্পত্তির ব্যাপারে আরো বেশি সচেতন ও দায়িত্ব পালন করতে হবে। উক্ত কাজে কমিটির সকল সদস্যকে গ্রাম আদালতের কাজকে তদারকি করার জন্য বিশেষভাবে বলা।

 

ত্রৈমাসিক সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), গণমাধ্যম কর্মী, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদার ও মরিয়ম খাতুনসহ কমিটির সকল সদস্যবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com